১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ : সারজিস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ১৬, ২০২৫ ১:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ১৬, ২০২৫ ১:১৩ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষ্যে সারাদেশ সফর করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
মঙ্গলবার (১৫ জুলাই) ফেসবুকের এক পোস্টে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ কর্মসূচির তথ্য জানান।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!
এ ছাড়া ফেসবুক পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, ‘আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।
জনতার আওয়াজ/আ আ