গোপালগঞ্জের হামলায় প্রমাণ করে বাংলাদেশ এখনো নির্বাচনের জন্য প্রস্তুত না
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ১৬, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ১৬, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের হামলায় প্রমাণ করে বাংলাদেশ এখনো নির্বাচনের জন্য প্রস্তুত হয় নাই মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মু শফিকুল ইসলাম মাসুদ।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, একটি জেলাকে নিয়ন্ত্রণ করতে পারেননি। ৫৬ হাজার বর্গমাইলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন কিভাবে নির্বাচন দিবেন? যদি একটা জেলা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করে আগামী ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন দিবেন? এই দুঃসাহস আপনাদের দেখানোর কথা না।
বুধবার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম মাসুদ বলেন, গোপালগঞ্জে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনতে হবে। এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে, গ্রেপ্তার করতে প্রশাসনকে বাধ্য করবো।
তিনি বলেন, গোপালগঞ্জের হামলায় প্রমাণ করে বাংলাদেশ এখনো নির্বাচনের জন্য প্রস্তুত হয় নাই। গোপালগঞ্জের হামলায় প্রমাণ করে আওয়ামী লীগের শেষ চিহ্ন এখনো রয়ে গেছে। প্রশাসন কেন ব্যর্থ হল তার জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হবে। গোপালগঞ্জকে অরক্ষিত রেখে নির্বাচন করার দুঃসাহস আপনাদের দেখানোর কথা না। অবিলম্বে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, তারই প্রেতাত্মাদের এই হামলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলা। আমাদের এই বাংলাদেশকে সুসংগত করার জন্য। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের প্রশাসন আমাদের বুকে গুলি চালাতে দ্বিধা করেননি। অথচ এখানে নিরব কেন?
গোপালগঞ্জ কিন্তু ভারতের অংশ না এটি বাংলাদেশেরই অংশ। অবিলম্বে গোপালগঞ্জে হামলার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে। আজকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর কিভাবে হামলা করা হয়েছে। হাসিনা পালিয়ে গেলেও গোপালগঞ্জকে আমরা স্বাধীন করতে পারি নাই। অবিলম্বে সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জ অভিমুখে পদযাত্রা করতে হবে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন পল্টন থানা জামায়াতে ইসলামীর এর সাধারণ সম্পাদক এডভোকেট মারুফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির এর সাবেক সভাপতি এবং ধানমন্ডি থানার আমির রাশেদুল ইসলাম,ঢাকা মহানগর দক্ষিণ এর কর্মপরিষদ এর সদস্য মোশাররফ হোসেন সহ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ