গোপালগঞ্জের হামলা অত্যন্ত লজ্জাজনক, প্রশাসনের ব্যর্থতা: ফয়জুল করীম - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:১৪, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোপালগঞ্জের হামলা অত্যন্ত লজ্জাজনক, প্রশাসনের ব্যর্থতা: ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ১৬, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ১৬, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ

 

গোপালগঞ্জ প্রতিনিধি

ফাইল ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে আওয়ামী লীগের বর্বর হামলা তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এক বিবৃতিতে বলেন, ‘এই হামলা অত্যন্ত লজ্জাজনক এবং প্রশাসনের চরম ব্যর্থতা।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক সংগঠন এনসিপি চলতি মাসজুড়ে দেশব্যাপী পদযাত্রা করছে। তারই অংশ হিসেবে আজ তারা গোপালগঞ্জে যায়। কিন্তু সেখানে তাদের ওপর বর্বর হামলা চালানো হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘গোপালগঞ্জে এমন হামলার আশঙ্কা আগে থেকেই থাকার পরও প্রশাসন কোনো প্রস্তুতি নেয়নি। এটা শুধু অবহেলা নয়, এটি উদ্দেশ্যমূলক কিনা, তা তদন্ত করতে হবে। গোপালগঞ্জের পুলিশ সুপারসহ দায়িত্বে থাকা কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার হাসিনার পতনের পরও যারা গোপালগঞ্জে হাজার হাজার খুন-গুম ও দুর্নীতির পৃষ্ঠপোষকতায় ছাত্রদের ওপর হামলা করেছে, তাদের পরিচয় স্পষ্ট—এরা আওয়ামী সন্ত্রাসী বাহিনীর সদস্য। মিডিয়ায় তাদের সেভাবেই তুলে ধরতে হবে।’

রেজাউল করীম অভিযোগ করে বলেন, ‘অভ্যুত্থানের এক বছর পার হলেও ফ্যাসিবাদের বিচার হয়নি। বরং যারা এই ব্যবস্থা টিকিয়ে রাখতে চায়, তারাই আজ মুক্ত গণতন্ত্রের পক্ষের ছাত্রদের ওপর হামলা চালাচ্ছে। এই দুঃসাহস জাতি আর সহ্য করবে না।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘শুধু ঢাকায় দু-একজনের বিচার নয়, বরং সারা দেশে যারা স্বৈরতন্ত্রের দোসর, সবাইকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ