গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ১:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ

 

মৌলভীবাজার প্রতিনিধি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এ সময় আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন দাবি করে অবিলম্বে তাদের নেতাকর্মীদের গ্রেফতারের আহ্বান জানান।

বুধবার বিকালে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে চৌমুহনা চত্বরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেখানে এনসিপির মৌলভীবাজার জেলার যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া বক্তব্য রাখেন। পরে তারা মিছিল করে প্রেস ক্লাব চত্বরে গিয়ে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এনসিপি কেন্দ্রীয় নেতা মারুফ, মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, সমন্বয়ক কাজী মঞ্জুরুল, শাহ মিছবাহ, আব্দুস সালাম ও জাবেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ