জুলাই-আগষ্ট শহীদদের স্মরণে জাবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৯, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই-আগষ্ট শহীদদের স্মরণে জাবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: প্রতিনিধি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বিভিন্ন প্রজাতির ফুলগাছ, ফলজ, বনজ ও ঔষধি গাছসহ মোট ১০০টি চারা রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক, যুগ্ম আহ্বায়ক ফয়সালসহ অর্ধ শতাধিক নেতাকর্মী।

কর্মসূচিতে জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, শহীদের সম্মানার্থে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। এর মধ্যে দিয়ে শহীদের আত্মত্যাগকে স্মরণ করা হয়েছে। এ ধরনের সামাজিক কাজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল চলমান রাখবে।

এছাড়াও আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, জুলাই -আগস্ট গনঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি। ক্যাম্পাসে ভবন নির্মাণের নামে সবসময় গাছ কাটা হয় কিন্তু সেই অনুপাতে নতুন গাছ লাগানোর বিষয়টি পালন করা হয়না, ছাত্রদল পরিবেশের ভারসাম্য রক্ষায় সবসময় তৎপর, ক্যাম্পাসের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এই বৃক্ষকর্মসূচি অব্যাহত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ