নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ২:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৮, ২০২৫ ২:২৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, অপরাজনীতি ত্যাগ করে জনগণের রাজনীতিতে ফিরে আসার সকল সুযোগ আওয়ামী লীগ যুগে যুগে নিজ হাতে হত্যা করেছে। জুলাই-আগস্ট গণহত্যার পরে আওয়ামী লীগের কোনো নেতার মধ্যে অপরাধবোধ কিংবা অনুশোচনা দেখা যায়নি। বরং তারা তাদের পলাতক নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দিল্লির ষড়যন্ত্রের নীলনকশার মাধ্যমে আবারও ফেরত আনতে চায়। গতকাল গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর বর্বর হামলার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে, বাংলার মাটিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার তাদের নেই। কথা-বার্তা পরিষ্কার, নির্বাচনে নৌকা প্রতীক থাকবে না।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির ১৭তম দিন (১৭ জুলাই) নরসিংদী জেলখানা মোড়, প্রেসক্লাব, ডিসি রোড, সরকারি কলেজ এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ এবং নৌকাকে ফিরিয়ে আনার জন্য হিন্দুস্তান ষড়যন্ত্র করছে। অবৈধ পুশ-ইন এর মাধ্যমে ভারতীয় সন্ত্রাসীরা দেশে প্রবেশ করছে। দেশকে অস্থিতিশীল করে তারা শেখ হাসিনার পুনর্বাসন করতে চায়। শেখ মুজিবের পরে দুর্ভাগ্যজনকভাবে শেখ হাসিনার পুনর্বাসন হয়েছিল। একই ভুল আর করা যাবে না। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। শেখ হাসিনা, শেখ পরিবার অথবা আওয়ামী লীগের নৌকা প্রতীকের পুনর্বাসন চলবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা।

পথসভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভার্চুয়ালি যোগ দেন যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলার সভাপতি ইঞ্জি. এনামুল হক, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, নরসিংদী জেলা জাগপার সমন্বয়ক মো. মাহবুব আলম, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, রায়পুরা উপজেলার সভাপতি বোরহান আহমেদ, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ, জেলা যুব জাগপার সভাপতি ইউসূফ হাসান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ