সমাবেশমঞ্চে জামায়াত আমির ডা. শফিকুর রহমান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমাবেশমঞ্চে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৯, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৯, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছান। পরে তিনি কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে মঞ্চে উঠেন।

উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুইপাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন। আপ্লুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তাকে হাসিমুখে দেখা গেছে।

ডা. শফিকুর রহমান ছাড়াও দলের শীর্ষ নেতারাও সমাবেশে উপস্থিত রয়েছেন। দুপুর ২টায় জামায়াত আমিরের সভাপতিত্বে শুরু হবে মহাসমাবেশ।

এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে জামায়াতের জাতীয় সমাবেশস্থলে পৌঁছান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

সকাল ৯টা ৪০ মিনিটে শুরু হয় সমাবেশের প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুর ২টায় মূল অনুষ্ঠান শুরুর ঘোষণা দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয় দুপুর পৌনে ১টার দিকে।

ডা. শফিকুর রহমান সমাবেশে একটি ‘ঐক্যের ডাক’ এবং কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের আহ্বান জানাতে পারেন। সমাবেশ থেকে আসতে পারে নির্বাচনকেন্দ্রিক বার্তাও।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ