একসঙ্গে আসছেন নুসরাত-মিমি? পুরোনো বন্ধুত্ব কি তবে ফিরছে? - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একসঙ্গে আসছেন নুসরাত-মিমি? পুরোনো বন্ধুত্ব কি তবে ফিরছে?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২০, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২০, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ফাইল ছবি। সংগৃহীত

এক সময় কলকাতার সিনেমা অঙ্গনে অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের বন্ধুত্ব ছিল দারুণ ঘনিষ্ঠ। দুজন ছিলেন যেন ছায়া–সঙ্গী। বিভিন্ন অনুষ্ঠানে, শুটিং সেটে কিংবা ঘুরতে যাওয়া— সর্বত্রই একসঙ্গে দেখা যেত তাদের। তবে হঠাৎ করেই সেই সম্পর্ক ভেঙে যায়। বন্ধুত্বে আসে ফাটল। কেউ জানত না, কেন এমন হলো। দীর্ঘদিন তারা ছিলেন পরস্পর থেকে দূরে, কথা বলাও ছিল বন্ধ।

তবে চলতি বছর সেই সম্পর্ক নতুন করে গড়ে উঠছে বলে গুঞ্জন চলছে কলকাতার টলিউডে। বলা হচ্ছে, এবারের দুর্গাপূজায় নাকি আবারও হাতে হাত ধরে দেখা যাবে মিমি ও নুসরাতকে।

এই পুনর্মিলনের সূত্রপাত একটি সিনেমা দিয়ে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নির্মাণাধীন নতুন ছবি ‘রক্তবীজ ২’-তে একসঙ্গে অভিনয় করছেন এই দুই অভিনেত্রী। শুটিং সেটে একটি দৃশ্যে দুজনকে হাতে হাত রেখে অভিনয় করতে দেখা গেছে। দৃশ্যটি দেখতে গিয়ে চমকে গেছেন উপস্থিত কলাকুশলীরা। সেই থেকেই শুরু নতুন জল্পনা— বন্ধুত্ব কি আবারও জোড়া লাগছে?

ছবিটিতে মিমি চক্রবর্তী অভিনয় করছেন এক প্রশাসনিক কর্মকর্তার চরিত্রে। আর নুসরাত থাকছেন একটি গানের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্যে। শোনা যাচ্ছে, সিনেমার একটি অংশে তারা একই ফ্রেমে থাকছেন, যা অনেক বছর পর প্রথমবার।

এছাড়া, এই ছবিতে নুসরাতকে দেখা যাবে অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে, যার সঙ্গেও আগে তার বন্ধুত্ব ছিল বেশ ঘনিষ্ঠ। দীর্ঘদিন পর তাদেরও একসঙ্গে দেখা যাবে।

সবমিলিয়ে বলা যায়, এবারের পূজায় টলিউডে নতুন ছবি তো বটেই, তার চেয়েও বেশি আলোচনায় রয়েছে পুরনো সম্পর্কের নতুন মোড়। ভক্তদের কৌতূহল— বন্ধুত্বে কি এবারও জোড়া লাগছে চিরচেনা ‘মিমি-নুসরত’ জুটির?

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ