খালেদা জিয়াই বৃক্ষরোপনকে সামাজিক আন্দোলনের রুপ দিয়েছিলেন- ওয়াহাব আকন্দ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ২০, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ২০, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক:
ছবি:প্রতিনিধি
দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনা করতেন, তখন তিনি সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছিলেন বলে মন্তব্য করেছেন।

রবিবার ২০ জুলাই দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মরাকুড়ি বাজারে জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কোতোয়ালি সদর উপজেলা কৃষকদল আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির জৈষ্ঠ্য যুগ্ন আহ্বায়ক জননেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে কোতোয়ালী সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাসুদুর রহমান নির্ভীকের সভাপতিত্বে ও সদস্য সচিব তোতা মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব ও সাবেক তুখোড় ছাত্রনেতা মো: নাজিম উদ্দিন খান, মহানগর বিএনপির সদস্য সৈয়দ শরীফ, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, জেলা বিএনপির সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ইউনিয়ন বিএনপি নেতা এনামুলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াহাব আকন্দ আরো বলেন, ফলজ গাছ, বনজ গাছ, ঔষধি গাছ এসব গাছ রাস্তার দুই পাশে ও খালের ধারে রোপণ করতেন আমাদের নেতা জিয়াউর রহমান। তাঁর সেই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই রাষ্ট্র পরিচালনা করেছেন, তখনই এই বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিয়েছেন। আমাদের নেতা তারেক রহমানও বৃক্ষরোপণের গুরুত্বের ওপর সবসময় গুরুত্ব আরোপ করেছেন। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা শহীদদের স্মরণ করছি। পাশাপাশি জেলা কৃষকদলের ও বিএনপির পক্ষ থেকে আমরা সকল জনসাধারণকে আহ্বান জানাচ্ছি, আপনারাও বৃক্ষরোপণে এগিয়ে আসুন।
কৃষকদল আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নাজিম উদ্দীন খান বলেন, জুলাই-আগস্ট মাসে যারা শহীদ হয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা রোগাক্রান্ত হয়ে হাসপাতালে বা অন্যত্র চিকিৎসাধীন রয়েছেন, তাদের জন্য মহান আল্লাহর কাছে দ্রুত আরোগ্য কামনা করছি।
জনতার আওয়াজ/আ আ