বিমান বিধ্বস্ত:আহতদের সার্বিক খোঁজখবর রাখছেন খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিমান বিধ্বস্ত:আহতদের সার্বিক খোঁজখবর রাখছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২১, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২১, ২০২৫ ১১:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া আহতদের সার্বিক খোঁজখবর রাখছেন তারা।

সোমবার (২১ জুলাই) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। মহান আল্লাহপাক রাব্বুল আল-আমিন যেন সেসব শোকার্ত পরিবারগুলোকে সন্তান হারানো কিংবা আহত হওয়ার ঘটনায় ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন এ দোয়া করেছেন।

বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ আগুনে দগ্ধ শিক্ষার্থী যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছেন, তাদের আশু-সুস্থতা কামনা করেছেন বিএনপির এই শীর্ষ দুই নেতা। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সার্বিক খোঁজ-খবরও নিচ্ছেন তারা।

বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উত্তরার মাইলস্টোনে দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্ত দানের জন্যেও দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলের একাধিক সংগঠনের প্রতিনিধিদল।

এ ছাড়া বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী, একটি উদ্ধারকারী টিমসহ অ্যাম্বুলেন্স নিয়ে উত্তরার মাইলস্টোনের বিমান দুর্ঘটনাস্থলে ছুটে যান। এরপর প্রয়োজনীয় তৎপরতায় অংশ নেয় তার উদ্ধারকারী টিম।

বিমান দুর্ঘটনায় পর থেকে বিএনপির একাধিক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উত্তরায় ঘটনাস্থলে স্বেচ্ছাসেবকের কাজ শুরু করেন। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ