ষড়যন্ত্র নস্যাৎ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, সরকারকে মাইনুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ষড়যন্ত্র নস্যাৎ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, সরকারকে মাইনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ১:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ১:০৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম বলেছেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। সুষ্ঠু নির্বাচন হলে দেশে একটি গণতান্ত্রিক সরকার আসবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। দেশ শান্তি হবে।

সোমবার (২১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে নির্বাচন বানচালের ষড়যন্ত্র গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাইনুল ইসলাম বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, এদেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করেছে। তাছাড়া অনেকেই এদেশে স্বৈরাচারের নামে, ফ্যাসিবাদের নামে দেশের জনগণের উপর অত্যাচার করেছে। দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে।

তিনি বলেন, বিএনপি নির্বাচিত সরকার চায় কারণ নির্বাচন ছাড়া এদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। গত ১৭ বছর এদেশের মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। তাই দেশের প্রকৃতপক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আর সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে হলে যত দ্রুত সম্ভব সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী ফ্যাসিবাদ নির্বাচন নিয়ে বিভিন্ন তালবাহানা করেছে। তারা দেশ থেকে বিদায় হয়েছে। কিন্তু এখনো অনেকেই নানানভাবে নানান কথা বলে নির্বাচনকে পেছাতে চায়। কেন পেছাতে চায়? কারণ তারা জানে দেশে শ্রেষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। তাই তারা নানাভাবে নানা কৌশলে নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে।

বর্তমান সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। সুষ্ঠু নির্বাচন হলে দেশে একটি গণতান্ত্রিক সরকার আসবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশ শান্ত হবে।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির খান, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহ-সভাপতি শিল্পী জেনস সুমন, মহিদুল ইসলাম মামুন ও শরীফুল হাইসহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ