প্রশিক্ষণ কিভাবে কোথায় করতে হবে, তা নতুন করে দেখা দরকার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রশিক্ষণ কিভাবে কোথায় করতে হবে, তা নতুন করে দেখা দরকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত

উত্তরার মতো দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য প্রশিক্ষণের স্থান ও ধরন নতুন করে বিবেচনা করতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন নৌ-উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার সকালে বার্ন ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে এ কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য সকল সংস্থা, বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলবো, এ ধরনের ট্রেনিং কিভাবে, কোথায় করতে হবে এগুলো মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন।’

তিনি বলেন, ‘ঢাকা শহর তো ঘনবসতিপূর্ণ, যেকোনো কিছুতে অ্যাফেক্টেড হয়ে যায়।’

সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে জানিয়ে নৌ-উপদেষ্টা আরো বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আহতদের প্রয়োজনে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে।’ সূত্র : বিবিসি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ