জামালপুরে মহিলা আ'লীগ নেত্রী কাকলি গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে মহিলা আ’লীগ নেত্রী কাকলি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ২৩, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ২৩, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী সেলিনা পারভীন কাকলিকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।

এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে শহরের সফির মিয়ার বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী সেলিনা পারভীন কাকলি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম খোকার মেয়ে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী সেলিনা পারভীন কাকলিকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ