নির্বাচনের তৃতীয় পদ্ধতি প্রস্তাব খেলাফত মজলিসের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৫, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনের তৃতীয় পদ্ধতি প্রস্তাব খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে বিদ্যমান এফপিটিপি এবং প্রস্তাবিত নির্বাচন ব্যবস্থা পিআর পদ্ধতির বাইরে নতুন নির্বাচন পদ্ধতি এমএমপিআর এর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ খেলাফতে মজলিস আয়োজিত এক গোল টেবিল বৈঠকে এ প্রস্তাব করেন দলটির আমির মুহাম্মদ মামুনুল হক।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, আমাদের দেশে বর্তমানে কার্যকর রয়েছে FPTP (First Past the Post) পদ্ধতি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহল ও রাজনৈতিক দল ও পক্ষসমূহ pR (Proportional Representation) পদ্ধতির নির্বাচনের দাবি তুলেছে। উভয় পদ্ধতির নানারকম দূর্বলতা ও আমাদের বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণমানুষের মতামতের প্রকৃত প্রতিফলনের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস তৃতীয় একটি পদ্ধতির প্রস্তাব করেছে, যা MMPR (Mixed Member Proportional Representation) পদ্ধতি হিসেবে আখ্যায়িত হতে পারে।

আল্লামা মামুনুল হক বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানবজীবনের সকল ক্ষেত্রে সর্বোত্তম সমাধান দিয়েছে ইসলাম। সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক বন্দোবস্তও দিয়েছে ইসলাম। ইসলামে শাসক নির্বাচনের স্বতন্ত্র ব্যবস্থা রয়েছে, যা নিঃসন্দেহে সকল ব্যবস্থার চেয়ে শ্রেষ্ঠ ও উত্তম। ইসলামী ব্যবস্থা কার্যকর না থাকায় এখন বিকল্প হিসেবে গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনকে মন্দের ভালো হিসেবে বিবেচনা করা হয়।

তিনি বলেন, প্রস্তাবিত পদ্ধতির বিস্তারিত বিবরণ তুলে ধরে তিনি বলেন, প্রথমে চলমান FPTP পদ্ধতিতে ৩০০ আসনে নির্বাচন হবে এবং প্রতি আসনের বিপরীতে সর্বোচ্চ ভোটপ্রায় ব্যক্তি সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হবেন। এরপর PR পদ্ধতিতে দলীয় প্রাপ্ত ভোটের অনুপাতের হিসাব করা হবে। প্রত্যেক দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের অনুপাতের সাথে দলের সাকুল্যে প্রাপ্ত ভোটের অনুপাত তুলনা করা হবে এবং যেসব দল তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে পর্যাপ্ত সংসদীয় আসন পায়নি, সেসব দলকে PR. পদ্ধতিতে অতিরিক্ত আসন দিয়ে তাদের প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। সে ক্ষেত্রে ন্যূনতম ১ শতাংশ ভোটপ্রাপ্ত দল সংসদে প্রতিনিধিত্ব পাবে।

তিনি আরও বলেন, এতে সংসদীয় আসন সংখ্যা আগে থেকে চূড়ান্ত থাকবে না। ৩০০ আসনকে ভিত্তি ধরে সকল অনুপাত নির্ধারণ করা হবে। উদাহরণ স্বরূপ বলা যায়- নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো দল যদি ৫০ শতাংশ ভোট পায়, তাহলে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে ১৫০ আসন পাওয়ার কথা। তারা যদি সেই পরিমাণ আসন না পায়, তাহলে সেই দলকে PR পদ্ধতিতে আসন দিয়ে ১৫০ আসন নিশ্চিত করা হবে। আবার কোনো দল যদি ৫ শতাংশ ভোট পায়, তাহলে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে ১৫টি আসন পাওয়ার কথা। তারা যদি ১৫টি আসন না পেয়ে থাকে, তাহলে PR পদ্ধতিতে তাদের ১৫ আসন নিশ্চিত করা হবে।

মামুনুল হক বলেন, নির্বাচনব্যবস্থার তিনটি উল্লেখিত পদ্ধতির মধ্যে MMPR (Mixed Member Proportional Representation) তুলনামূলকভাবে শ্রেষ্ঠ বিবেচিত হতে পারে। এতে জনমতের সঠিক প্রতিফলন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভোটারের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

নিম্নে আমরা তিনটি পদ্ধতির পরিচয় ও সংক্ষিপ্ত তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরছিঃ

১. First Past the Post (FPTP)

ব্যাখ্যা:প্রতিটি আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায়, সেই জয়ী হয়।

সুবিধাঃ- সহজ ও দ্রুত ফলাফল।স্থিতিশীল সরকার গঠন সহজ (বেশি আসন পাওয়া দলই সরকার গঠন করে)।স্থানীয় প্রতিনিধিত্ব জোরদার হয়।

অসুবিধাঃ-ভোট ও আসনের অনুপাতে অমিল (একটি দল ৪০ শতাংশ ভোট পেয়ে ৬০ শতাংশ আসন পেতে
পারে)।ছোট দল ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব কম।
বহু ভোট “ব্যর্থ” হয় (যারা জয়ী না, তাদের ভোট বাদ পড়ে)।

  1. Proportional Representation (PR)

ব্যাখ্যাঃ-ভোটের শতকরা হারে দলগুলো আসন পায়।

সরিষাঃ-ভোটের প্রকৃত প্রতিফলন ঘটে।সংখ্যালঘু ও ছোট দলগুলোও সুযোগ পায়। ন্যায্য ও গণতান্ত্রিক।

অসুবিধাঃ-অনেক দল সরকার গঠনে অংশ নেয়, যা কখনো অস্থিরতা তৈরি করে।স্থানীয় প্রতিনিধিত্ব দুর্বল।
জনগণ কেবল দল বেছে নেওয়ার সুযোগ পায়, নিদিষ্ট প্রার্থী নয়।

৩. Mixed Member Proportional Representation (MMP)

ব্যাখ্যাঃ-একাংশ FPTP (লোকাল প্রার্থী) এবং একাংশ PR (দলভিত্তিক)।

সুবিধাঃ-স্থানীয় প্রতিনিধিত্ব বজায় থাকে (FPTP অংশ)।ভোটের ন্যায্য প্রতিফলন ঘটে (PR অংশ)।।
ছোট দলগুলোর অংশগ্রহণের সুযোগ থাকে। অধিকাংশ ভোট “ব্যর্থ” হয় না, বরং প্রায় সকল ভোটই কার্যকর।জনগণের পছন্দ আরও বেশি প্রতিফলিত হয়।

অসুবিধাঃ-কখনো সরকার গঠনে সময় লাগে, বিশেষ করে যদি জোটের প্রয়োজন হয়।

আল্লামা মামুনুল হক বলেন, নিউজিল্যান্ড জার্মানি সহ পৃথিবীর অনেক দেশেই MMPR পদ্ধতির নির্বাচন প্রচলিত আছে। আমরা মনে করি, গণমানুষের প্রতিনিধিত্ব ও সরকারের স্থিতিশীলতা বিবেচনায় FPTP ও PR পদ্ধতির তুলনায় MMPR পদ্ধতি উত্তম এবং চলমান বিতর্ক নিরসনে সহায়ক ভূমিকা পালন করবে। MMPR পদ্ধতির অসুবিধার দিকও তুলনামূলকভাবে অন্যান্য দুটি পদ্ধতির চেয়ে অনেক কম সঙ্গত কারণে বাংলাদেশ খেলাফত মজলিস MMPR পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক এর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ সহ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ