নারায়ণগঞ্জে আসামীকে ধরতে গিয়েছুরিকাঘাতে পুলিশের এসআই আহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারায়ণগঞ্জে আসামীকে ধরতে গিয়েছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন এস,আই (উপ-পরিদর্শক) সামছুল হক সরকার। বুধবার (২৩ জুলাই) রাতে মাসদাইর ঘোষের বাগ এলাকায় তিনি হামলার শিকার হন। এ ঘটনায় আহত এস,আই সামছুল হক সরকার কে প্রথমে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসালম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে এস,আই (উপ পরিদর্শক) সামছুল হক সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মাসদাইর ঘোষের বাগ এলাকায় মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী জাহিদ কে গ্রেফতার করতে যায়। তাকে না পেয়ে ফিরে আসার সময় পেছন থেকে জাহিদের সহোযোগিরা এস,আই সামছুল হক সরকারের ডান হাতের কনুর সামান্য নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মাদক সহ ৬ জনকে আটক করে। এ বিষয়ে মামলা মামলা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ