আহতদের চিকিৎসায় আসছে চীনা প্রতিনিধি দল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আহতদের চিকিৎসায় আসছে চীনা প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সহায়তা দিতে চীনের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল টিমটি বাংলাদেশ সরকারের অনুরোধে পাঠানো হচ্ছে। আহতদের চিকিৎসা সহায়তায় তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় মূল্যায়ন ও সহায়তা প্রদান করবেন।

এর আগে আজ সকালেই চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় গুরুতর দগ্ধ কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন করা হয় এবং যৌথভাবে চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে বার্ন, প্লাস্টিক সার্জারি, শিশু নেফ্রোলজি ও শিশু শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা অংশ নেন।

এদিকে, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় ভারতের চার সদস্যের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে বুধবার ঢাকায় পৌঁছেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ