রাজশাহী কলেজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজশাহী কলেজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৬, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৬, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ

 

রাজশাহী প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

‎রাজশাহী কলেজে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। আর উদ্ভধোনী খেলায় অর্থনীতি বিভাগের সাথে ১-০ গোলের ব্যাবধানে জয় পেয়েছে উদ্ভিদবিজ্ঞান বিভাগ।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় কলেজের কেন্দ্রীয় মাঠে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

প্রথম ম্যাচে অর্থনীতি বিভাগের বিপক্ষে মাঠে নেমেছে উদ্ভিদবিজ্ঞান বিভাগ। এদিন সর্বমোট চারটি খেলা অনুষ্ঠিত হবে।

‎উদ্ভধোনী অনুষ্ঠান রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুহঃ যহুর আলী বলেন,আমরা মাঠে প্রত্যেক খেলোয়াড়দের কাছে খেলোয়াড়সুলভ আচরণ আশা করছি, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখব। আমরা কারো প্রতি হিংসা, রাগ, ক্ষোভের প্রকাশ না করে খেলার নিয়ম মেনে খেলব। যারা শিক্ষক ও শৃঙ্খলা কমিটিতে আছি তারাও এ বিষয়ে সচেতন থাকবে। যারা খেলতে নামবে তারা জয় অর্জনের চেষ্টা করব। একটি সুন্দর উপভোগ ম্যাচের আশা রেখে আমি এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করছি।

টুর্নামেন্টের প্রথম দিনে খেলায় অংশগ্রহণ করবে ৮টি বিভাগের মোট ৮টি ফুটবল টিম। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ-এ থেকে উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও অর্থনীতি বিভাগ। দ্বিতীয় ম্যাচে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ মুখোমুখি হবে ভুগোল ও পরিবেশ বিভাগের। তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে গ্রুপ-এ ফিন্যান্স ও ব্যাংকিং এবং পদার্থবিজ্ঞান বিভাগের মধ্যে। সর্বশেষ চতুর্থ ম্যাচে গ্রুপ-বি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

‎এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী,শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. সেরাজ উদ্দীনসহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খেলা উপভোগ করতে এসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের খালিদ আহম্মেদ জানান, আমরা অত্যান্ত সুন্দর একটি আয়োজন উপভোগ করলাম তবে কিছু অব্যাবস্থাপনা চোখে পড়েছে যেমন বিগত বছরে খেলা অজানা কারণে বন্ধ ছিলো আবার এতদিন পর খেলা আয়োজন করার পরও মাঠের অবস্থা খুবই বাজে।ফলে খেলোয়াড়দের ইনজুরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

‎এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে মোট ২৪টি বিভাগের ফুটবল দল। গ্রুপ-এ ও গ্রুপ-বি দুইটি ভাগে ২৪ টি দলকে ১২টি দলে বিভক্ত করে পর্যায়ক্রমে সম্পূর্ণ টুর্নামেন্টে ঘিরে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ