নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়সে কারণেই চার্জশিটে দেরি: স্বরাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়সে কারণেই চার্জশিটে দেরি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৬, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৬, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “৫ আগস্ট পরবর্তী মামলাগুলোতে অসংখ্য ব্যক্তিকে আসামি করায় প্রত্যেকের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হচ্ছে, আর এ কারণেই চার্জশিট দিতে দেরি হচ্ছে। কোনো নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করতেই এই সময় নেওয়া হচ্ছে।”
শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জে জেলা পুলিশ লাইনস পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের কোনো বিভেদ থাকার কথা নয়। আমরা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছি, দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে সে লক্ষ্যে আমরা কাজ করছি। অন্যদিকে, রাজনৈতিক দলগুলো জনগণের কাছ থেকে ভোট আদায়ের জন্য তাদের মতো করে চেষ্টা করবে।”
দেশের অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, “দেশের যে সকল অবৈধ অস্ত্র এখনো বাইরে আছে, আগামী নির্বাচনের আগে বিশেষ অভিযানের মাধ্যমে তা আরও বেশি পরিমাণে উদ্ধার করা হবে বলে আমি আশাবাদী।”
এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা তার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা সোয়া ১১টায় সিদ্ধিরগঞ্জের আদমজী র্যা ব-১১ সদর দপ্তর পরিদর্শন করেন। এরপর তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে আসেন। পুলিশ লাইনস পরিদর্শন শেষে তিনি দুপুর সোয়া ১২টায় ৬২ বিজিবি ব্যাটালিয়ন, নারায়ণগঞ্জ পরিদর্শনে যান।
পুলিশ লাইনস পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ