আমরা যদি ব্যর্থ হই তার খেসারত পুরো জাতিকে দিতে হবে: সিইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমরা যদি ব্যর্থ হই তার খেসারত পুরো জাতিকে দিতে হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২৭, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২৭, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচন আমাদের সবার জন্য একটি চ্যালেঞ্জ। এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সত্যিকারের গণতন্ত্রের দিকে যাবে। সুতরাং এ চ্যালেঞ্জে আমরা যদি ব্যর্থ হই তার খেসারত পুরো জাতিকে দিতে হবে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, অনেক প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকবে, তবুও আমাদেরকে একটি সঠিক ও সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে হবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় খুলনা নৌঅঞ্চলের কমান্ডার রিয়ার এ্যাডমিরাল গোলাম সাদেক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ফিরোজ শাহ, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ