বিএনপি দেশ-জাতির কল্যাণে রাজনীতি করে : মিফতাহ্ সিদ্দিকী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি দেশ-জাতির কল্যাণে রাজনীতি করে : মিফতাহ্ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২৭, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২৭, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বিএনপি নিজদের জন্য রাজনীতি করে না, দেশ ও জাতির কল্যাণের জন্য রাজনীতি করে। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান শুধুমাত্র নিজে দল বা দলের কর্মীদের জন্য চিন্তা করেন না, তারা সর্বাক্ষনিক দেশের সর্বস্থরের মানুষের উন্নয়নের জন্য চিন্তা করেন। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠানো মেরামতের ৩১ দফা কর্মসূচিতে দেশের সর্বস্থরের মানুষের অধিকারের কথা বলা আছে। কোন মানুষকে বাদ নিয়েই দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিলে বিএনপি প্রত্যোকটি পরিবারকে সাবলম্বী করতে কাজ করে যাবে। তাই দেশের উন্নয়নের জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

শনিবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চড়ার বাজারে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে এই এলাকার সংসদ সদস্য ছিলেন তৎক্ষালিন অর্থ ও পরিকল্পমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান। তিনি এই অবহেলিত উপজেলাকে উন্নয়নের পথে নেয়ার জন্য কাজ শুরু করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে এসব উন্নয়ন কর্মকান্ড থমকে গিয়েছিল। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করেতে পারলে এই কোম্পানীগঞ্জ উপজেলা আর অবহেলিত থাকবে না ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি নজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নরুল মুত্তাকিন বাদশা, সাবেক সহ সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাবেক সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, শিল্প বিষয়ক সম্পাদক উসমান খা, সহ সম্পাদক আরিফ মাহমুদ ইকবাল, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রমজান আলী, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহুেল, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আহমেদ ফরহাদ, যুগ্ম আহবায়ক রজন মিয়া, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, উপজেলা যুবদলের সদস্য হজরত আলী, মাসুক মিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক উসমান গনী, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন, এছাড়া – বিএনপির কবির মাষ্টার, আনসার, আবদুল মালিক, কালাম, ফিরুজ, শাহজালাল, যুবদলের আলাউদ্দিন, রফিক, আলামিন, রজব, মস্তোফা, মুহিব সেচ্ছাসেবক দলের মহিবুর রহমান মুহিব, শামসুদ্দিন, রাকিব, লাহিন, শ্রমিক দলের আলাউদ্দিন, বাদশা,ছাত্রদলের রুবেল, এমরান, সাদ্দাম, রাসেল, আব্দুল হক প্রমূখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ