বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর হাসপাতাল ভর্তি রয়েছেন। তাকে দেখতে সোমবার ২৮ জুলাই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার দুপুর ১২টায় ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে গিয়েছিলেন।

তিনি কিছু সময় পাশে বসে চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছে থেকে স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর দোয়া জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২২ জুলাই ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বদরুদ্দীন উমর। এখন স্বাস্থ্যগত অনেকটা উন্নতির দিকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ