ভোলায় নুরে আলম হত্যার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় নুরে আলম হত্যার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৩, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ

 

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম পুলিশি গুলিতে গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম কে হত্যার প্রতিবাদে ৩ই জুলাই বুধবার বাদ আছর তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

বুধবার এই বিক্ষোভ মিছিল নগরীর কোর্টপয়েন্ট থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এর পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সহ সভাপতি শিহাব খান, জুবের আহমদ, কামরান আহমদ, রেজাউল ইসলাম সুমন, এনামুল হক চৌধুরী সুহেল প্রমুখ।

এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ভোলায় ন্যাক্ষারজনকভাবে শান্তিপূর্ণ মিছিলে গুলি করে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও ছাত্রদল সভাপতি নুরে আলম কে হত্যা করা যায়। আমরা সিলেটের মাঠি থেকে তীব্রতর নিন্দা জানাচ্ছি। রহিম ও নুরে আলম এর হত্যার জবাব দেওয়া হবে। আমরা আর বসে থাকবো না, যেখানে বাঁধা আসবে সেখানে জবাব দেওয়া হবে। এই রক্ত ও ত্যাগের বিনিময়ে দেশ অপশক্তির হাত থেকে মুক্ত হবে শীঘ্রই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ