এবারও ‘যদি এবং তবে’ দিয়ে নির্বাচনের কথা বলবেন?
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ২৮, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ২৮, ২০২৫ ২:৪৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন কি করবেন না, তার কথা বলার ধরণ এমন সবসময় যেখানে— ‘যদি এবং তবে’ বর্তমান থাকে। ‘যদি এবং তবে’ যদি বর্তমান থাকে তাহলে এই তারিখ দেওয়া না দেওয়ার কিচ্ছু আসে যায় না। প্রধান উপদেষ্টা জেনে বুঝেই একটা তারিখ নিয়ে আবারো লুকোছুপি করতে পারে।
সম্প্রতি এক ইউটিউবের ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
নিলুফার বলেন, প্রধান উপদেষ্টা যখনই সমস্যায় পড়ে তখন রাজনৈতিক দলগুলোকে ডাকেন। কি এজেন্ডা, কিসের জন্য কিচ্ছু বলেন না। বাইরে প্রচার করেন যে আমরা সমন্বয়হীনতা না, আমরা সমন্বয়ের মধ্যেই আছি। জাতীয় ঐক্য আমাদের মধ্যে আছে।
এটাই দেখানো হয়।
নিলুফার চৌধুরী বলেন, পুলিশের নথি থেকে জানা গেছে, শেষ ১০ মাসে খুন হয়েছে তিন হাজার পাঁচশত চুয়ান্ন জন। এই দশ মাসেই যদি এতগুলো খুন হয়ে থাকে তাহলে সেই দেশের আইন-শৃঙ্খলা কোন পর্যায়ে গেছে? জনগন আইন নিজের হাতে তুলে নিচ্ছে। কোনো কোনো দলের উস্কানিমূলক ব্যাপারে আইন-শৃঙ্খলা আবারো নষ্ট হচ্ছে।
পুলিশের কাছ থেকে আসামিকে ছিনতাই করে নিয়ে যাওয়া হচ্ছে।
নিলুফার আরো বলেন, এই সরকারের চেয়ারে যে বসেন সে আর উঠতে চান না চেয়ারটা থেকে। আমরা তো গণতন্ত্রের জন্যই লড়াই করেছি। গণতন্ত্রের প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে নির্বাচন। এই নির্বাচনটাই যদি আমরা না করতে পারি তাহলে সাড়ে পনেরো বছর যে নির্বাচনের জন্য এত যুদ্ধ করলাম, এত মানুষের রক্ত গেল, এত খুন হলো, এত গুম হলো তাহলে লাভটা কি হলো? সেই লাভটা তো বাংলাদেশের জনগনকেই খুঁজতে হবে।
জনতার আওয়াজ/আ আ