অসুস্থ অবস্থাতেও পদযাত্রায় হাসনাত, পথসভা শেষে হাসপাতালে নিলেন চিকিৎসা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অসুস্থ অবস্থাতেও পদযাত্রায় হাসনাত, পথসভা শেষে হাসপাতালে নিলেন চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ২:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ২:৪৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শারীরিক অসুস্থতা নিয়েই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়ো’ কর্মসূচির পদযাত্রা ও পথসভায় অংশ নিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রবিবার ও সোমবার ময়মনসিংহ বিভাগের চার জেলায় কর্মসূচি সম্পন্ন করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সোমবার বিকেলে ময়মনসিংহ শহরের টাউন হল মাঠে পথসভায় বক্তব্য দেওয়ার পর জ্বর, কাশি ও বমির উপসর্গ দেখা দিলে হাসনাত আব্দুল্লাহকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট থেকে রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময় তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসা শেষে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

হাসপাতালের ব্যবস্থাপক মৃদুল কুমার সরকার বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ জ্বর, সর্দি, কাশি ও বমি নিয়ে হাসপাতালে এসেছিলেন। পরীক্ষায় তার সব রিপোর্ট স্বাভাবিক পাওয়া গেছে। চিকিৎসা শেষে তিনি হাসপাতাল ত্যাগ করেন।’

তিনি আরও বলেন, ‘টানা বক্তৃতার কারণে তার গলায় চাপ পড়েছিল। ফলে কথা বলতে কষ্ট হচ্ছিল। বর্তমানে তিনি সুস্থ আছেন।’ তাকে চিকিৎসা দেন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. জহির মো. শরীফ।

স্থানীয় এনসিপি নেতারা জানান, কয়েকদিন ধরেই হাসনাত আব্দুল্লাহ জ্বর-সর্দি ও কাশিতে ভুগছিলেন। এ কারণে নেত্রকোনার পথসভায় তিনি বক্তব্য দেননি। শেরপুরের সভায় শুরুতে মঞ্চ ত্যাগ করলেও, জনতার অনুরোধে পরে ফিরে এসে বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ