সংসদীয় আসনের সীমানা নির্ধারণসহ ৩ বিষয় নিয়ে ইসির বৈঠক আজ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদীয় আসনের সীমানা নির্ধারণসহ ৩ বিষয় নিয়ে ইসির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ২:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রতীকি ছবি

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা পুননির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা এই তিনটি বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ্ সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, মঙ্গলবার বিকাল ৩টায় নির্বাচন কমিশনার ও সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে তার সভা কক্ষে ১২তম সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হলো।

সভার জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুননির্ধারণ; ভোটকেন্দ্র স্থাপন; সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ