৭০ কোটির পর এবার ৩০ হাজার কোটি! ফের আলোচনায় কারিশমা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকে উত্তরাধিকার নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ১২ জুন সঞ্জয় কাপুরের মৃত্যু হয়। এরপর থেকেই পারিবারিক সম্পত্তি নিয়ে টানাপড়েন শুরু হয়।
সঞ্জয়ের মা রানি কাপুর অভিযোগ করেছেন, ছেলের মৃত্যুর পর তাকে দিয়ে জোর করে গুরুত্বপূর্ণ কিছু নথিতে সই করিয়ে নেওয়া হয়েছে। এমনকি তার ব্যাংক হিসাব থেকেও এখন আর তিনি লেনদেন করতে পারছেন না বলে দাবি করেন।
এই প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছেন কারিশমা কাপুর। বলিপাড়ার গুঞ্জন, ৩০ হাজার কোটি টাকার এই বিশাল সম্পত্তিতে কারিশমার ‘চোখ পড়েছে’। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।
কারিশমা ও সঞ্জয়ের বিয়ে হয় ২০০৩ সালে। তবে সম্পর্কের টানাপোড়েনে ২০১৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। সে সময় নির্যাতনের অভিযোগ আনেন কারিশমা। এমনকি শোনা যায়, হানিমুনে গিয়ে একরাতের জন্য বন্ধুবান্ধবের কাছে তাকে ‘নিলামে তোলার’ চেষ্টাও করেছিলেন সঞ্জয়।
ডিভোর্সের সময় ভরণপোষণ বাবদ কারিশমা পান ৭০ কোটি টাকা। এছাড়া দুই সন্তান সামাইরা ও কিয়ানের জন্য ১৪ কোটি টাকার বন্ড এবং মাসে ১০ লাখ টাকার সুদের বন্দোবস্তও হয়।
তবে বলিপাড়ার দাবি, সঞ্জয়ের উইলে কারিশমার নামে কোনো সম্পত্তি রাখা হয়নি। তিনিও কিছু দাবি করেননি। তার প্রধান চিন্তা সন্তানদের ভবিষ্যৎ।
এদিকে, কাপুর পরিবারের বিতর্কের কেন্দ্রে রয়েছে ‘সোনা কমস্টার’ মালিকানা। এই মালিকানা নিয়ে মূল বিবাদ সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব, মা রানি কাপুর নাকি কারিশমাকে ঘিরে—তা এখনও পরিষ্কার নয়।
পরিবারের ঘনিষ্ঠ মহলের নানা ইঙ্গিত রহস্যকে আরও ঘনীভূত করছে।
জনতার আওয়াজ/আ আ