নয়াপল্টনে ছাত্রদলের সভাপতি নূরে আলমের মরদেহ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২ ১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২ ১:৩৮ অপরাহ্ণ

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের (৩৫) মরদেহ ময়নাতদন্তের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার জাহিদ হোসেন এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে নূরে আলমের মরদেহ নিয়ে আসেন।
দুপুর পৌনে ১২টায় নয়াপল্টনে আসে নূরে আলমের মরদেহ। এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যোগ্য মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল,জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সভাপতি কাজী রওনোকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অন্যান্য নেতারা।
জনতার আওয়াজ/আ আ