নয়াপল্টনে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের জানাজা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নয়াপল্টনে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২ ২:২১ অপরাহ্ণ

 

পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের জানাজা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুর ১ টায় জানাজা সম্পন্ন হয়। ওলামা দলের মাওলানা নেছারুল হক জানাজার নামাজ পড়ান ও দোয়া পরিচালনা করেন। এর আগে দুপুর পৌনে ১২টায় নয়াপল্টনে আসে নূরে আলমের মরদেহ। এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডাক্তার জাহিদ হোসেন এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে নূরে আলমের মরদেহ বুঝে আনেন। নয়াপল্টনে মরদেহ পৌঁছানোর পরে বিএনপির এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

জানাজা শেষে নূরে আলমের মরদেহ তার গ্রামের বাড়ি ভোলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সঙ্গে বিএনপি নেতা কর্মীরা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ