বিচার বিভাগ ও প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসর রয়েছে: খোকন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিচার বিভাগ ও প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসর রয়েছে: খোকন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ

 

নরসিংদী প্রতিনিধি
বিচার বিভাগ ও প্রশাসনে এখনো ফ্যাসিবাদের দোসর রয়েছে দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের সঙ্গে কোন আপস নয়। তাদের বিচারের ব্যাপারে আমরা বদ্ধ পরিকর। তাদের বিচারের আওতায় আনতে হবে।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে মার্চ ফর জাষ্টিস উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নরসিংদী ইউনিটের উদ্যোগে আয়োজিত পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি ঠেকানোর জন্য একটি পক্ষ আদা জল খেয়ে নেমেছেন। জনগণ যদি বিএনপিকে ভোট দেয় ,তাহলে আপনাদের সমস্যা কোথায়? যারা রাজনিতিতে এতিম ও দেউলিয়া, নির্বাচন করলে যাদের জামানত থাকবে না, সে দলগুলো ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।‘

খায়রুল কবির খোকন বলেন, ‘নির্বাচনকে প্রলম্বিত করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। এর মাধ্যমে ফ্যাসিবাদদের রাজনীতিতে পুর্নবাসনের সুযোগ হচ্ছে। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল, সেখানে এখন বিভক্তি। বিনা কারণে উৎকানিমূলক বক্তব্য দিয়ে বিএনপির বিরুদ্ধে বিশেদাগার করা হচ্ছে। আমরা কারো প্রতিপক্ষ নই। ’

বিএনপির এ নেতা বলেন, ‘আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না। তাদের দাফন-কাফন হয়ে গেছে। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি করার অধিকার নিষিদ্ধ করেছে। দেশের জনগণ তাদের আর রাজনীতিতে দেখতে চায় না। ‘ জামায়াত ও এনসিপিকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘আপনাদের ভুলের কারণে যদি ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে সমস্ত দায়-দায়িত্ব আপনাদের নিতে হবে। ’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ