হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করলেন বিএনপি নেতা নজরুল ও সালাহউদ্দিন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করলেন বিএনপি নেতা নজরুল ও সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে হাটহাজারী মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফী ও মাওলানা মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। এরপর তারা মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষক, স্থানীয় আলেম ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনও সুস্পষ্ট ঘোষণা পাইনি।’

জুলাই সনদের বিষযে তিনি বলেন, ‘জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। সেখানে সুপারিশ সবাই গ্রহণ করেছে। সেই সুপারিশগুলো একত্র করে জুলাই সনদ প্রণীত হবে।

‘জুলাই সনদ এখনও স্বাক্ষরিত হয়নি। তবে এটা বাস্তবায়ন হবে সবার অভিমতের ভিত্তিতে। আমরা ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। আশা করি, সবাই ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রগঠন প্রক্রিয়ায় সবাই একমত হবেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ