জুলাই বিপ্লব এদেশের তরুণদের চেতনার জাগরণ: রিজভী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই বিপ্লব এদেশের তরুণদের চেতনার জাগরণ: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ১:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ১:৪৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই বিপ্লব এদেশের তরুণদের চেতনার জাগরণ, যা নতুন রাজনীতির সূচনা করেছে। ইতিহাসের সত্য ঘটনা আজ আর সহজে প্রকাশিত হয় না। উপমহাদেশজুড়ে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, যেখানে সত্যকথন যেন অপরাধ হয়ে উঠেছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে বাংলা একাডেমিতে জুলাইঅভ্যুত্থান বইমেলা ২০২৫’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “আমাদের ইতিহাসে বহু মহিমান্বিত ঘটনা আছে, যেগুলো সময়মতো বলা হয় না। এখন এমন এক সময় চলছে, যেখানে সত্য ইতিহাস রচনা এবং পাঠ করাও কঠিন হয়ে উঠেছে। অথচ এসব ঘটনা গ্রন্থ আকারে প্রকাশ করা প্রয়োজন, যা আগামী প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে।”

বিএনপির এই মুখপাত্র বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ১৬ বছরের ইতিহাসে আমাদের ওপর চালানো হয়েছে নিপীড়ন, গ্রেপ্তার, মামলা, রিমান্ডে অকথ্য নির্যাতন। এসব ইতিহাস মুছে ফেলার চেষ্টা চললেও সত্যকে ঢেকে রাখা যায়নি। জুলাই বিপ্লব তার প্রমাণ।”

রিজভী আরও বলেন, “তরুণরা কোনো মিথ্যা বয়ানে বিশ্বাস করেনি। তারা পারিবারিক সীমা, শিক্ষাঙ্গন পেরিয়ে রাজপথে বুক পেতে দিয়েছিল স্বৈরাচারী সরকারের রক্তচক্ষুর সামনে। একজন গুলিবিদ্ধ হলে আরেকজন তাকে পানি দিতে এগিয়ে গেছে। সেই সময়ও গুলি থামেনি।”

সরকারি প্রচারযন্ত্র নিয়ন্ত্রণ করে বছরের পর বছর মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, “সকালে উঠে রাত পর্যন্ত জনগণের মন নিয়ন্ত্রণের জন্য প্রচেষ্টা চালানো হয়েছে। কিন্তু তরুণ প্রজন্ম সত্য বুঝে নিয়েছে।”

তিনি স্মরণ করিয়ে দেন, “বাংলাদেশ হচ্ছে সেই দেশ, যেখানে ১৭৫৭-এর পলাশী, ১৮৫৭-এর সিপাহী বিদ্রোহ, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীর, সাঁওতাল বিদ্রোহ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ নানা বিপ্লবের ইতিহাস রয়েছে। এই জাতিকে মিথ্যার বয়ানে চিরতরে দমন করা যায় না।”

অনুষ্ঠানে বিএনপি নেতা সঞ্জয় দে রিপন,মনিরুজ্জামান মনির,জিকরুল হাসান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ