এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৪৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে। শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘আগামীকাল (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে’।

এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার

এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সমাবেশে বলেন, ‘আমরা শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করব, সেখানে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে। সেখানে নতুন বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা থাকবে। আমরা এখন লড়াই করছি দেশ গঠনের, নতুন বাংলাদেশ গঠনের। যেখানে আর বৈষম্য থাকবে না, যেখানে আর ফ্যাসিবাদ থাকবে না। যেখানে অন্যায় ও চাঁদাবাজ থাকবে না।’

এদিকে, চব্বিশের ছাত্র গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার রেখে ‘জুলাই ঘোষণাপত্রের’ একটি খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এনসিপি এই ঘোষণাপত্রে মতামত দিয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।

২৬ দফার এ ঘোষণাপত্রে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ নতুন সাংবিধানিক ব্যবস্থার যুক্তিসংগত সময়ে আয়োজিতব্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্রবাবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে।

এবং বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। বিশেষত, সংবিধানের প্রস্তাবনায় এর উল্লেখ থাকবে এবং তপশিলে এর ঘোষণাপত্র সংযুক্ত থাকবে। এ ঘোষণাপত্র ২০২৪ সালের ৫ আগস্ট থেকে কার্যকর বলে ধরে নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ