৫ আগস্ট বন্ধ থাকবে সকল পত্রিকা অফিস - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৫ আগস্ট বন্ধ থাকবে সকল পত্রিকা অফিস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৪, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৪, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত

আগামী মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সংবাদপত্রের অফিস বন্ধ থাকবে। তবে এই ছুটির দিনেও বিশেষ ব্যবস্থার মাধ্যমে পত্রিকা প্রকাশ কার্যক্রম চলবে।

সোমবার (৪ আগস্ট) নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে নোয়াবের সভাপতি এ কে আজাদ স্বাক্ষর করেছেন।

নোয়াব সদস্যদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫ খ্রিষ্টাব্দ, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সংবাদপত্রের অফিস ছুটি থাকবে।

এতে আরও বলা হয়, বিশেষভাবে উল্লখ্য যে, এই ছুটির সময়ও নোয়াব সদস্যরা বিশেষ ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করতে পারবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ