খাবারে বিশ মিশিয়ে বাবাকে হত্যা, মা ও ভাই অসুস্থ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ৪, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ৪, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মহর উদ্দিনকে বিষপানে হত্যা করা হয়েছে। অন্যদিকে, মা ও অপর ভাই অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার চিলকিরপাড় গ্রামের মহর উদ্দিনকে নিজ সন্তান মোজাম্মেল ও তাঁর স্ত্রী খাবারের সাথে বিষ মিশিয়ে দেন। সেই খাবার খান মহর উদ্দিন, তাঁর স্ত্রী ও ছেলে মজিবর রহমান। খাবার খেয়ে অসুস্থ হলে দ্রুতই তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মহর উদ্দিন মৃত্যু বরণ করেন। অন্যদিকে, নিহতের স্ত্রী মমিনা বেগম ও পুত্র মজিবর এখনো শয্যাশায়ী মুমূর্ষু জীবন যাপন করছেন।
নিহত মহর উদ্দিনের স্ত্রী মমিনা বেগম অভিযোগ করেন, রাতে খাবার রান্না করে একটু বাড়ির আঙ্গিনায় হাঁটতে গেলে এর ফাঁকে পুত্র মোজাম্মেল ও তার স্ত্রী মোসলেমা বেগম খাবারে বিষ মিশিয়ে দেন।
নিহতের মেয়ে ফাতেমা বলেন, বাবা আমার নিকট ৪ শতাংশ জমি বিক্রির কথা বলে বায়না স্বরূপ ১০ হাজার টাকা নেয়। আমার এই জমির টাকা বায়না দেওয়ার কারণে নিজ ভাই মোজাম্মেল বাবার বাকী ১০০ শতাংশ জমি একায় জোরপূর্বক দলিল করে নিতে চায়। বাবা এতে সম্মতি না দেওয়ায় এরকম জঘন্যতম অপরাধ করেছে।
নিহতের আরেক পুত্র মতিউর রহমান এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে অত্র এলাকার স্থানীয় বাসিন্দা মাওলানা গাজীউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার দায়িত্ব কর্মকর্তার সাথে কথা হলে জানান, আমরা অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনতার আওয়াজ/আ আ