বিপদগামী হলে দল কারো দায় নিবেনা-মুর্শেদ আলম - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিপদগামী হলে দল কারো দায় নিবেনা-মুর্শেদ আলম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৬, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৬, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ময়মনসিংহ (দঃ)জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ¦ মুহাম্মদ মোর্শেদ আলম বলেছেন ফ্যাসবাদী হাসিনা সরকারের প্রধান অস্ত্র ছিল ভিন্ন মত দমন। গত ১৭বছরে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীকে হত্যা,গুম,খুন করে দেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিএনপিকে প্রকাশ্যে সভা সমাবেশ করতে দিত না। লুটপাট করে দেশের সম্পদ দেশের বাইরে পাচার করা ও বিনা বিচারে মানুষ খুন করা তার নেশায় পরিনত হয়েছিল। মুর্শেদ আলম বলেন বিগত ১৭বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করে দেশে একটি প্রেক্ষাপট তৈরী করে রাখায় বৈষম্য বিরোধী আন্দোলন তার সুফল পায়।তিনি বলেন মনে রাখতে হবে যে সব কারনে বৈষম্য বিরোধী আন্দোলন দানা বেঁধে ছিল তা যেন কারো মধ্যে ভর না করে।মানুষকে সম্মান দেয়া চাঁদাবাজি লুটপাট,জমি দখল জুলুম নির্যাতন করে মানুষের মনে জায়গা করা যায়না।তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা দেশের মাসুষের সঙ্গে থাকতে হবে।কেউ বিপদগামী হলে দল তার দায়ভার নিবে না। মুর্শেদ আলম গতকাল ৫আগষ্ট বিকেলে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আনন্দ র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথিও বক্তব্যে উপরোক্ত কথা বলেন।ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের বর্ষপুর্তি উপলক্ষে উপজেলা বিএনপি এ আনন্দ র‌্যালীর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহম্মেদ। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু। মুর্শেদ আলম বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রগঠনে ৩১দফা কর্মসুচী ঘোষনা করেছেন।

তার এ ৩১দফার মধ্যেই অধিকাংশ সংস্কার অর্ন্তভুক্ত রয়েছে।আমরা আশা করব অর্ন্তবর্তী সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে একটি অবাদ সুষ্টু ও সবার কাছে গ্রহন যোগ্য নির্বাচন জাতিকে উপহার দিয়ে দেশে বিদেশে প্রশংসিত হবেন। মুর্শেদ আলম বলেন,দেশে আর যেন ফ্যাসিষ্ট হাসিনার কবলে পড়তে না হয় সেদিকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন বিষয়ে মতানৈক্য থাকলে ফ্যাসিষ্ট হাসিনার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দিকে ফ্যাসিষ্ট হাসিনা পতনের বর্ষপুর্তি উপলক্ষে অনুরুপ আনন্দ শোভাযাত্রার আয়োজন করে উপজেলা জামায়াত।উপজেলা জামায়াতের আমীর সাইফুল্লাহ পাঠান ফজলুর নেতৃত্বে শোভাযাত্রাটি ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। হাসিনা পলায়নের বর্ষপুর্তি উপলক্ষে উপজেলা বিএনপির অপর একচি অংশ দুপুরে আনন্দ র‌্যালীর আয়োজন করে।হেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের নেতৃত্বে র‌্যালীটি ভালুকা সরকারী কলেজ মাঠ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিণœ স্তরের নেতা-কর্মীরা অংশ নেয়। অপরদিকে বিকেলে একই সময়ে ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খানের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ