আয়ারল্যান্ড বিএনপির তীব্র নিন্দা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আয়ারল্যান্ড বিএনপির তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৫, ২০২২ ৪:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৫, ২০২২ ৪:২০ অপরাহ্ণ

 

ভোলা জেলার সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদলের সভাপতি নুরে আলম শহীদ হয়েছেন স্বৈরাচারী সরকারের পেটুয়া বাহীনির অতর্কিত গুলি বর্ষনের ফলে। দেশের সাধারন মানুষের জন্যে শান্তিপুর্ন ভাবে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে লোডশেডিং নামে সরকারের চাপিয়ে দেওয়া জনগনের জীবনকে অতিষ্ট করার প্রতিবাদে সোচ্চার হয়েছিল।
বিনাভোটের সরকার দেশের অর্থনৈতিক অবস্থার জন্য আজ নিজেরাই দায়ী। দেশের সম্পদ বিদেশে পাচার করে আর কুইক রেন্টাল নামে দুর্নিতিবাজদের দিয়ে দেশের সম্পদ লুটের মাধ্যমে আজ এই লোডশেডিং। যারাই জনগনের পক্ষে কথা বলে সরকার তাদের পেটুয়া বাহীনি দিয়ে গুলি করে হত্যার মাধ্যমে সাধারন মানুষের মুখ বন্ধ করতে চায়।
আয়ারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি হানিদুল নাসির এক বার্তায় ভোলায় নিহত আব্দুর রহিম ও নুরে আলমের হত্যার তীব্র নিন্দা জানিয়েছে এবং জড়িত পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত করে শাস্তি দাবি করছে। সেই সাথে সরকারের ব্যার্থতাকে দায়ী করে অবিলম্বে পদত্যাগ দাবি করছেন।
তিনি আরো বলেন, সরকার আগামী নির্বাচনকেও আরো একটি বিনাভোটের নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায় তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আহবান আপনারা তীব্র আন্দোলনের ডাক দিন।এমনিতেই আমাদের নেতাকর্মীদের হত্যা করছে সরকার। দলের নেতাকর্মীরা দেশে গনতন্ত্র উদ্ধার করতে জীবন দিতে প্রস্তুত আছে। এই খুনি সরকারকে সুযোগ দিলে আরো বহু মায়ের বুক খালি করা হবে।
দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় দল এখন অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ। নেতার অপেক্ষায় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। আমরা আব্দুর রহিম ও নুরে আলমের রক্ত বৃথা যেতে দেবনা। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ