বিপ্লবী পরিষদকে ধন্যবাদ দিল ইরান কালচারাল সেন্টার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিপ্লবী পরিষদকে ধন্যবাদ দিল ইরান কালচারাল সেন্টার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১০, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১০, ২০২৫ ১১:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্র পরিষদ গত ১৯ জুন বিক্ষোভ সমাবেশে করেছিল ও ইসরাইলের পতাকা আগুন দিয়ে পুড়িয়েছিল। পরেরদিন ২০ জুন জাতীয় বিপ্লবী পরিষদ ও বায়তুল মোকাররমে বাদ জুমা বিক্ষোভ সমাবেশ করেছিল।

ইরান কালচারাল সেন্টারের কাউন্সিলর সায়েদ রেজা মীর মোহাম্মদী গত ৬ আগস্ট বিপ্লবী ছাত্র পরিষদ ও জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দদের ফোন দিয়ে ইরানের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আজ (রোববার) জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃবৃন্দদের ইরান কালচারাল সেন্টারে আমন্ত্রণ জানান বিকাল ৪টায়। জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃবৃন্দের সাথে কালচারাল কাউন্সিলরের সাথে আজকে দীর্ঘ ৩ ঘণ্টা আলোচনা হয় ইরান ও বাংলাদেশের কালচার, বিভিন্ন ইস্যু ও বাংলাদেশ-ইরান সম্পর্ক নিয়ে।

বিপ্লবী ছাত্র পরিষদ এবং জাতীয় বিপ্লবী পরিষদের পক্ষ থেকে ইরানের পক্ষে বিক্ষোভের স্মারক ও ৩৬ জুলাই বিপ্লবের বিজয়ের স্মারক উপহার দেওয়া হয়। ইরান কালচারাল সেন্টারের পক্ষ থেকে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃবৃন্দদেরকে কালচারাল কাউন্সিলর সায়েদ রেজা মীর মোহাম্মদী বই ও ম্যাগাজিন উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শামসুদ্দীন, যুগ্ম আহবায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব গালীব ইহসান, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, বিপ্লবী ছাত্র পরিষদের আহবায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান ও বিপ্লবী ছাত্র পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সানোয়ারা খাতুন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ