নির্বাচনে মোতায়েন থাকবে ৮০ হাজারের বেশি সেনা সদস্য : স্বরাষ্ট্র উপেদষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে মোতায়েন থাকবে ৮০ হাজারের বেশি সেনা সদস্য : স্বরাষ্ট্র উপেদষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১১, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১১, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০ হাজরের বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।

এছাড়া পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

আজ সোমবার ঢাকা-৩ সংসদীয় আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানান।

জাহাঙ্গীর আলম বলেন, আগে প্রতি কেন্দ্রে দু’জন আনসার সদস্য থাকলেও সামনের নির্বাচেন প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য বাড়তি একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবে।

তিনি বলেন, ‘দেশের গণমাধ্যমের সঠিক কাজের জন্য আশপাশের অনেক দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে।’

সূত্র : বিবিসি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ