জুলাই সনদ অনুযায়ী নির্বাচনের দাবিতে বুধবার জামায়াতের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই সনদ অনুযায়ী নির্বাচনের দাবিতে বুধবার জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদ অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে আগামীকাল বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ দিন বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির কাছে এই কর্মসূচি পালিত হবে। এতে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে দলটির প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে এ কর্মসূচিকে সফল করার জন্য ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ