অসহায় বিধবা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অসহায় বিধবা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৩, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৩, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ফেনী সদর উপজেলার এক অসহায় বিধবা পরিবারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুরাদ সিদ্দিকী এ সহায়তা প্রদান করেন।

স্থানীয়রা জানান, ফরহাদ নগর ইউনিয়নের খাইয়ারা গ্রামের সুজাউল হকের নতুন বাড়ির আজিজুল হক সুমন সম্প্রতি মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে এক ছেলে সন্তান রেখে যান। বড় মেয়ে ইসরাত জাহান উর্মি ক্লাস থ্রিতে এবং মেজ মেয়ে নুসরাত জাহান তানহা ক্লাস ওয়ানে পড়েন। একমাত্র ছেলে সন্তান মোহাম্মদ মেহরাজ দুই বছর বয়সী।

ফলে পরিবারটিকে আর্থিকভাবে সহযোগিতা করার কর্মক্ষম কোনো পুরুষ ব্যক্তি নেই। এতে পরিবারটি নিদারুণ আর্থিক অসচ্ছলতার মুখে দিন যাপন করছেন। এতে তাদের জীবনে দুর্বিষহ অন্ধকার নেমে আসে।

বিধবা খাতিজা আক্তার কালবেলাকে জানান, অত্যান্ত অসহায়ভাবে জীবনযাপন করছি। তিনটি সন্তান নিয়ে বড় বিপদে রয়েছি। লোকজনের সহযোগিতায় কোনোরকম বেঁচে আছি। আমার পরিবার উপার্জন ক্ষম কেউ নেই, আমি নিজেও নানা রোগে আক্রান্ত।

অসহায় বিধবা পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান
জীবনের শেষপ্রান্তে খোকা-খুকি, ভিক্ষা করে চলে সংসার
ছাত্রদল নেতা মুরাদ সিদ্দিকী কালবেলাকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সুখী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ প্রদান করেছেন। আমাদের নেতার এ নির্দেশ অনুযায়ী আমরা এ পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। ছাত্রদলের পক্ষ থেকে সবসময় পরিবারটির পাশে থাকব।

তিনি জানান, আমি বিভিন্ন স্তরের নেতাদের জানাব পরিবারটিকে সাধ্যমতো সহযোগিতা করার জন্য। পরিবারকে অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। পরিবারটিকে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকার সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ