দেশের যেখানে দুর্ভোগ, সমস্যা সেখানে জিয়াউর রহমান ফাউন্ডেশন : ফরহাদ হালিম ডোনার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশের যেখানে দুর্ভোগ, সমস্যা সেখানে জিয়াউর রহমান ফাউন্ডেশন : ফরহাদ হালিম ডোনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘ ২৬ বছর ধরে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। বিশেষ করে, দেশের যেকোনো দুযোর্গপূর্ণ মূহুর্তে আমাদের এই ফাউন্ডেশন নিরবে মানবতার সেবা দিয়ে যাচ্ছে। ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগীতায় সিলেটেও ফ্রি চক্ষু সেবার আয়োজন করা হয়েছে। দেশের যেখানে দুর্ভোগ, সমস্যা সেখানে ফাউন্ডেশন। আমাদের এই ফাউন্ডেশনের উদ্যোগে আগামীতে কলেজ পর্যায়ে বৃত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।’

বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলূ উচ্চ বিদ্যালয় মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহযোগীতায় আয়োজিত ফি চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডা. পারভেজ, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, অধ্যাপক ডা.ইকবাল, অধ্যাপক ডা. জসিম উদ্দিন, কানাইঘাট বিএনপি নেতা আশিক চৌধুরী, ডা. শাকিল আহমদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শাহাব উদ্দিন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের মনিটর অধ্যাপক ডা. জসিম উদ্দিন, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী, ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১০ দিন ব্যাপী কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার ৮ টি ক্যাম্পে চক্ষু রোগীদেরকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ