বিএনপি নেতা হাবিবের বাসা থেকে বস্তাভর্তি টাকা উদ্ধারের ভিডিওটি ভুয়া - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি নেতা হাবিবের বাসা থেকে বস্তাভর্তি টাকা উদ্ধারের ভিডিওটি ভুয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পাঁচ বছরের পুরোনো ভিডিও ব্যবহার করে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বাসা থেকে ৭ বস্তা ও সিন্দুক ভর্তি টাকা উদ্ধার করা হয়েছে দাবিতে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, বিএনপি নেতা হাবিবের বাসা থেকে ৭ বস্তা ও সিন্দুক ভর্তি টাকা উদ্ধারের দাবিতে প্রচারিত ভিডিওটি অন্তত পাঁচ বছরের পুরোনো।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজর এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ