শিবিরের ডাকসু প্যানেলে চাকমা ও জুলাই আহত সহ যারা আছেন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিবিরের ডাকসু প্যানেলে চাকমা ও জুলাই আহত সহ যারা আছেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করতে সিনেট ভবনে গেছেন শিবিরের নেতাকর্মীরা। তাদের প্যানেলে ৪ জন নারী শিক্ষার্থী, ১ জন চাকমা সম্প্রদায়ের, ১ জন জুলাই আহত ও ১ জন দৃষ্টি প্রতিবন্ধী থাকবে বলে জানিয়েছেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।

সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে যান তারা।

এসময় তাদের প্যানেলের অধিকাংশ নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক নাম ও তালিকা দেওয়া হয়নি। অচিরের তা প্রকাশ করবেন বলে জানা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ