আশেক উল্লাহ চৌধুরী দলমতের উর্ধ্বেগুণী শিক্ষক হিসেবে সবার প্রিয় ছিলেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ১৮, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আশেক উল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি প্রতিষ্ঠাতার তনয় আমিন উল্লাহ চৌধুরী সবুজ মিয়ার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আল আমিন মোঃ মোস্তাফিজুর রহমান,সহকারী প্রধান শিক্ষক খন্দকার মোশতাক আহম্মেদ জুয়েল,উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব,অবসর প্রাপ্ত শিক্ষক আঃ হামিদ পাঠান,ছাইফুল ইসলাম,সিনিয়র শিক্ষক মাওঃ নাজিম উদ্দিন, আব্দুল জলিল তালুকদার,আমিরুল ইসলাম মল্লিক ও সহকারী শিক্ষক আহসান হাবিব রিপন প্রমুখ।

বক্তাগন বলেন,মরহুম আশেক উল্লাহ চৌধুরী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেয়ার পর বিদ্যালয়ের সব কিছুতে একটা পরিবর্তন এনেছিলেন।তিনি একজন গুনী শিক্ষক ছিলেন।দক্ষ প্রশাসক হিসেবে ছিলেন।একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও বিশ^বিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহন করেও শিক্ষকতাতে পেশা হিসেবে নিয়েছিলেন।
তিনি রাজনৈতিক পরিবারের লোক হয়েও নিজেকে দলমতের উর্ধ্বে রেখেছিলেন। সমাজে সবার কাছে সর্বজন গ্রহনযোগ্য ব্যাক্তি হিসেবে জীবন যাপন করেছেন।তাঁর আদর্শকে ধারন করে প্রতিষ্ঠানটিকে পরিচালিত করতে সবার চেষ্টা রাখতে হবে। উল্লেখ্য,গত বছর ১৬আগষ্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।এর দুই বছর আগে তিনি ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর গ্রহন করেন।
জনতার আওয়াজ/আ আ