দেশকে নীরব দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছে: এবি পার্টি - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশকে নীরব দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছে: এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৬, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৬, ২০২২ ৫:৫৩ অপরাহ্ণ

 

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে দেশকে নীরব দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) নেতারা।

শনিবার (৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করে দলটি। শুক্রবার (৫ আগস্ট) জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়।

সভাপতির বক্তব্যে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান বলেন, শুক্রবারও (৫ আগস্ট) আন্তর্জাতিক বাজারে এক লিটার তেলের দাম ছিল ৬০ টাকা। কিন্তু সরকার রাতের আঁধারে দেশে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে। এসব লুটপাটের জন্য করা হচ্ছে। এ লুটপাটের টাকা কোথায় যায়, তার জবাব দিতে হবে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে বলেও মন্তব্য করেন এএফএম সোলায়মান । তিনি বলেন, এর ফলে কলকারখানায় উৎপাদন কমে যাবে। সব জিনিসের দাম বেড়ে যাবে। মানুষ বেকার হয়ে যাবে। সরকার জ্বালানি তেলের দাম হঠাৎ করে বাড়িয়ে মহা অন্যায় করেছে বলে উল্লেখ করেন তিনি।

সমাবেশে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামসহ দলটির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ