কুড়িগ্রামে ব্রাকের বিনামূল্যে চক্ষু চিকিৎসার ক্যাম্প অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুড়িগ্রামে ব্রাকের বিনামূল্যে চক্ষু চিকিৎসার ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

 

কুড়িগ্রাম প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগষ্ট) দিনভর ঘোগাদহ ইউনিয়ন পরিষদে যাত্রাপুর ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এ-চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ও ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন। এছাড়াও কুড়িগ্রাম মাইক্রোফাইন্যান্স (দাবি) আঞ্চলিক ব্যবস্থাপকন মো. শফিকুল ইসলাম, ডিভিশনাল কো-অর্ডিনেটর আব্দুল মোনায়েম খান জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান, এলাকা ব্যবস্থাপক মাহামুদুর হাসান, ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক সরকার উপস্থিত ছিলেন।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে কুড়িগ্রাম চক্ষু হাসপাতালের দুই জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ ছয় জনের একটি মেডিকেল টিম তিন শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র প্রদান, চশমা প্রদান ও চোখের ছানি অপারেশন ইত্যাদি সেবা প্রদান করেন।

ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর এলাকার আমেনা বেওয়া বলেন, আজ বিনা টেহায় ডাক্তারোক চোখ দেখানু। ডাক্তার দেখি ফির চশমাও দিছে। মোর খুব উপকার হইছে।

ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বলেন, আজ আমার ইউনিয়নের অনেক অসহায় মানুষ বিনামূল্যে চোখের ডাক্তার দেখাতে পেরে দারুণ খুশি হয়েছে। এমন মানবিক উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে এই প্রত্যাশা ব্র্যাকের কাছে।

মাইক্রোফাইন্যান্স (দাবি) আঞ্চলিক ব্যবস্থাপকন মো. শফিকুল ইসলাম বলেন, ব্র‍্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সমাজের সবচেয়ে অভাবী এবং অবহেলিত মানুষের কাছে সেবা পৌঁছে দেয়ার যে স্বপ্ন দেখতেন, তা বাস্তবায়নের লক্ষে আজ আমরা গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার সেবা দিচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ