সিলেট মহানগর বিএনপির কমিটি বাতিলের বিজ্ঞপ্তি নিয়ে যা বলছেন নেতারা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট মহানগর বিএনপির কমিটি বাতিলের বিজ্ঞপ্তি নিয়ে যা বলছেন নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৩, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৩, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

সিলেট মহানগর বিএনপি এবং এর আওতাধীন সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করার একটি বিজ্ঞিপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি গুজব ও অপপ্রচার।

আজ শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে ফসবুকে বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ে।

২২ আগষ্ট ২০২৫ তারিখ উল্লেখ করে এতে লেখা হয়েছে, ‘সিলেট মহানগর বিএনপি এবং মহানগর আওতাধীন সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।’

এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরও রয়েছে।

তবে বিষয়টি গুজব বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী।

তিনি বলেন, ‘এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, এর কোনো ভিত্তি নেই। কে বা কারা, কোন উদ্দেশ্যে এসব করছে তা খতিয়ে দেখতে হবে।’

তিনি আরো বলেন, ‘ফেসবুকের এই সময়ে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স (এআই) দ্বারা কতকিছু যে করা হচ্ছে তার কোন ইয়াত্তা নেই। আমাদের সবাইকে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।’

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা গুজব। এসব গুজবে বিভ্রান্ত হবেন না। ষড়যন্ত্রকারীরা দলের ভাবমূর্তি বিনষ্ট করতে এখনো তৎপর। দলীয় প্যাড বা স্বাক্ষর সবকিছুই অসত্য, মিথ্যা ও বানোয়াট।

দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মতিন বক্স এবং হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ছাবির আহমদ চৌধুরী’র প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ