প্যানেলের বাইরে ডাকসু নির্বাচনে অংশ না নেওয়ার নির্দেশ ছাত্রদলের - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্যানেলের বাইরে ডাকসু নির্বাচনে অংশ না নেওয়ার নির্দেশ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ২৪, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ২৪, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ

 

ঢাবি প্রতিনিধি
ছবি: সংগৃহীত
আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রদলের ঘোষিত প্যানেলের বাইরে ছাত্রদলের কোনও নেতাকর্মীকে অংশগ্রহণ না করার নির্দেশনা দিয়েছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

শনিবার (২৩ আগস্ট) এ নির্দেশনা দেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

ঢাবি ছাত্রদলের দফতর সম্পাদক মল্লিক ওয়াসী তামির সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচনের তফসিল অনুসারে আগামী ২৫ আগস্ট দুপুর ১টা প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। যেসব নেতাকর্মীরা ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম উত্তোলন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক মনোনীত প্রার্থীরা বাদে তাদের সবাইকে যথানিয়মে নিজ নিজ প্রার্থীতা প্রত্যাহার করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। এ নির্দেশনা অমান্যকারী সবার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ