নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার: নাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৫, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৫, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‎রাজশাহী কলেজ নবীন শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়েছে। শুরু হয়েছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া। এরই ধারাবাহিকতায় আজ ২৫ আগস্ট সোমবার দুপুর ১ টায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন ( ২০২৪-২৫) সেশনের শিক্ষার্থীদের বরণ করে নিলো রজশাহী কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগ।

‎উউদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোসা. নাসিমা খাতুনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলি সহ উদ্ভিদবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকগণ।

‎এসময় নবীন শিক্ষার্থীদের ফুল,ফাইল, শুভেচ্ছা স্মারক ইত্যাদি দিয়ে বরণ করে নেয়। এছাড়া উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বর্তমান শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।

‎প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, তোমরা জেন জি এর সদস্য যারা সত্যি বর্তমানে আমাদেরকে অবাক করছো। আমরা সবসময় তেমাদের ভালোর জন্য কাজ করে যাচ্ছি। তোমরা গবেষণা করবে, নতুন কিছু আবিষ্কার করবে এটা আমরাও চাই। তবে বর্তমানে আমাদের লোকবল সংকট আছে একজন্য হয়ত গবেষণা বন্ধ আছে। তবে দ্রুতই এটা চালু করার ব্যাবস্থা করতে পারব এই আশাবাদ ব্যাক্ত করছি। তিনি রাজশাহী কলেজ উদ্ভিদবিজ্ঞান বিভাগের ভূয়সী প্রশংসা করেন এবং নবীনদের এই বিভাগকে আপন করে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
‎‎
‎নবীন শিক্ষার্থীদের নিজ নিজ স্বপ্নের দিকে এগিয়ে যওয়ার দিক নির্দেশনা দিয়ে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড.মো. ইব্রাহিম আলী বলেন, যারা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওনি তারা তাদের হতাশা ভুলে রাজশাহী কলেজ কে আপন করে নাও এবং নিজ নিজ স্বপ্নকে বাস্তবে রূপদান করতে কঠোর পরিশ্রম করতে থাকো। যে স্বপ্নগুলো পূরণ হয়নি তার থেকেও ভালোকিছু হবে। এছাড়াও তিনি রাজশাহী কলেজের নিয়ম কানুন সম্পর্কে ও অবগত করেন এবং হতাশা ভুলে নতুন উদ্যমে পড়াশোনা করার পরামর্শ দেন।

‎ইতিপূর্বে ক্লাস শুরু হলেও আজ নবীণবরনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে আগামিকাল থেকেই নিয়মিত ক্লাস হবে বলে জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ