ডাকসু নির্বাচন : মঙ্গলবার থেকে প্রচারণা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডাকসু নির্বাচন : মঙ্গলবার থেকে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৫, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৫, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২১ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন এই তথ্য জানান।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটদানে জটিলতা এড়াতে হল কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ দিয়ে ভোট দেয়া যাবে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত বড় ধরনের কোনো আচরণবিধির লঙ্ঘন হয়নি। এমনটি যেন ভবিষ্যতে না হয় তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম কাজ করছে। অসমতা বা বৈষম্য দেখা দিলে লিখিত অভিযোগ দিলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব।’

আগামীকাল (মঙ্গলবার) সকাল ১১টায় সব ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের সাথে সিনেট হলে মিটিং করে আচরণবিধি নিয়ে কথা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ আগস্ট থেকে আগামী ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত ব্যক্তি অথবা সংগঠনের পরিচয়ে হল কিংবা ক্যাম্পাসে প্রচারণা কার্যক্রম চালানো যাবে। তবে এ সময়ের মধ্যে সামাজিক, আর্থিক, সেবামূলক সহযোগিতা বা কার্যক্রম পরিচালনা, মজলিশ-মাহফিল আয়োজন কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান বা প্রাঙ্গণে প্রচার চালানো নিষিদ্ধ থাকবে। এসব কর্মকাণ্ড আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ‘নির্বাচন আচরণবিধিমালা’-এর ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

আগামী ৯ সেপ্টেম্বর ৩৮তম ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্র : ইউএনবি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ